জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাত্র দুই মাসের মধ্যে

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল কি-না, প্রশ্ন নাহিদ ইসলামের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময় , আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাত্র দুই মাসের মধ্যে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কি না, সেই প্রশ্ন এখন উঠছে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।


নাহিদ ইসলাম বলেন, সরকার দুই মাসেই যে মাত্রায় অজনপ্রিয় হয়েছে, তা ইতিহাসে বিরল। আগামী ছয় মাসে সরকারের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরকার সংস্কার কার্যক্রমে বাধার মুখে পড়ছে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে।


বিরোধী এই নেতা দাবি করেন, জনগণের স্বার্থে সহযোগিতা করতে চাইলেও রাজনৈতিক পরিস্থিতি সেই সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, যার মধ্যে অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও রয়েছে।


নাহিদ ইসলাম বলেন, দেশকে স্থিতিশীল রাখতে হলে জনগণের রায় ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের যথাযথ সম্মান দিতে হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯