ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের পুনর্নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের পুনর্নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে।


মহানগরীর জন্য নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে গ্যাসচালিত বাসে এই নতুন ভাড়া কার্যকর হবে না। ভাড়ার ক্ষেত্রে ৫০ পয়সার বেশি হলে ১ টাকা এবং কম হলে তা বাদ দেওয়া হবে। এছাড়া এসি বাসের ভাড়া মালিকপক্ষ নির্ধারণ করবে। ঢাকার গুরুত্বপূর্ণ কিছু রুটের ভাড়ায় গুলিস্তান-গাজীপুর পথে ভাড়া ১০৫ টাকা এবং চিড়িয়াখানা-কেরানীগঞ্জ পথে ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামে কালুরঘাট-নিউমার্কেট পথে ভাড়া ৩৫ টাকা এবং নিউমার্কেট-বিমানবন্দর পথে ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আসন সংখ্যা কমালে ভাড়া আনুপাতিক হারে বাড়বে এবং ফেরি ও সেতুর টোল ভাড়ার সঙ্গে যুক্ত হবে। আন্তজেলা রুটে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।


বিআরটিএ জানিয়েছে, তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।


সূত্র: বিআরটিএ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯