পুরো ম্যাচজুড়ে কোণঠাসা থেকেও হঠাৎ চমক দেখিয়ে অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল সাউথ্যাম্পটন। তবে সেই ধাক্কায় ভেঙে পড়েনি ম্যানচেস্টার সিটি।

সাউথ্যাম্পটনকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়

পুরো ম্যাচজুড়ে কোণঠাসা থেকেও হঠাৎ চমক দেখিয়ে অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল সাউথ্যাম্পটন। তবে সেই ধাক্কায় ভেঙে পড়েনি ম্যানচেস্টার সিটি। বরং দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে দুই গোল করে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে পেপ গার্দিওলার দল। শনিবার (২৫ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ২-১ গোলের জয় তুলে নেয় সিটি।


ম্যাচের শুরুতেই চমক দেখাতে চেয়েছিল সাউথ্যাম্পটন। ১২ মিনিটে লিও সিয়েঞ্জা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধে বড় কোনো সুযোগ তৈরি হয়নি, শুধু গোলরক্ষক ড্যানিয়েল পেরেত্জের একটি গুরুত্বপূর্ণ সেভ নজর কাড়ে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে নাটকীয়তা বাড়ে। ৭৯ মিনিটে ফিন এজাজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। সেই গোলেই ২৩ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে তারা।


তবে সেই স্বপ্ন বেশিক্ষণ টিকেনি। ৮২ মিনিটে জেরেমি ডোকুর শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। এরপর ৮৪ মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন নিকো গনসালেস, যা সিটিকে ফাইনালে পৌঁছে দেয়। পুরো ম্যাচে আধিপত্য ছিল সিটিরই। তাদের ২৬টি শটের বিপরীতে সাউথ্যাম্পটনের শট ছিল মাত্র ৪টি।


এই জয়ের ফলে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এখন শিরোপা জয়ের অপেক্ষায় গার্দিওলার শিষ্যরা।


সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯