সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোবহানা মোস্তারির দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ৫০

সোবহানার ফিফটিতে লড়াকু পুঁজি পেলো বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময় , আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময়

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোবহানা মোস্তারির দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান তুলেছে টাইগ্রেসরা। শনিবার (২৫ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা শুরুটা মন্দ করেননি। তবে বড় ইনিংস গড়তে পারেননি কেউই—ফারজানা ১১ ও শারমিন ১৭ রান করে বিদায় নেন।


দলীয় ৩৪ রানে দুই ওপেনার ফিরে গেলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ৩৬ বলে ২৫ রান করেন, আর জ্যোতি ৯০ বলে ৪০ রান করেন। তবে ধীরগতির ইনিংসের কারণে রানরেটে কিছুটা প্রভাব পড়ে। এরপর ইনিংসে গতি আনেন সোবহানা মোস্তারি। আক্রমণাত্মক ব্যাটিং করে ৬০ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৮০ বলে ৭৪ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন।


শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেললে ২১৩ রানে পৌঁছে যায় বাংলাদেশ। এখন দেখার বিষয়, এই চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল কেমন জবাব দেয়।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯