আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বুধবার (২২ নভেম্বর) সকালে পাবনা জেলা বিএনপির

পাবনায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক : বিএনপি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ১:০ সময় , আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৩, দুপুর ১:০ সময়
আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বুধবার (২২ নভেম্বর) সকালে পাবনা জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ পাবনার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত হয়ে (২৩ নভেম্বর ) বৃহস্পতিবার পাবনায় সকাল সন্ধা হরতাল আহবান করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

জেলা বিএনপির দেওয়া তথ্য মতে গত ২৮ অক্টোর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক নেতাকর্মীকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯