দেশের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে

দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১ সময়

দেশের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা এই বৃষ্টিপাতের কারণ হিসেবে কাজ করছে। এদিকে রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগের বাকি অংশ, খুলনা বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানসহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে, যা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে এবং দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


রোববার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আভাস রয়েছে এবং সোমবার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এমনকি কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯