ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৯ সময় , আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৯ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আবেদনের শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) হাইকোর্ট ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নির্বাচন-সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।


আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচনে অংশ নেন হামিদুর রহমান আযাদ। তবে তিনি প্রায় ৩৩ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।


এই আসনে বিজয়ী হন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯