রাজধানীর তেজগাঁও থানা-য় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭)

দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৮ সময়

রাজধানীর তেজগাঁও থানা-য় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭) কারামুক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।


মুক্তির সময় কারা ফটকে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকাল থেকেই সেখানে অপেক্ষা করছিলেন। স্থানীয় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, শিল্পী বেগম তাদের এলাকার পরিচিত মুখ এবং তার সঙ্গে অন্যায় হয়েছে বলে তারা মনে করেন। গণমাধ্যমে বিষয়টি আসার পর আদালত মানবিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


কারামুক্তির পর শিল্পী বেগম অভিযোগ করেন, তাকে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে গ্রেপ্তার করতে চায়নি, বরং বিএনপির লোকজন তাকে ধরিয়ে দিয়েছে। তিনি নিজেকে আওয়ামী লীগের সমর্থক দাবি করলেও কোনো পদ-পদবি নেই বলে জানান এবং মুক্তি পাওয়ায় আইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


উল্লেখ্য, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য সন্তানকে সঙ্গে নিয়ে কারাগারে যান।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯