ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধভাবে মজুতের অভিযোগে মাদারীপুর-এ বড় ধরনের অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেল ৩৭ হাজার লিটার ভোজ্যতেল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময় , আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৬ সময়

ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধভাবে মজুতের অভিযোগে মাদারীপুর-এ বড় ধরনের অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৮। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি গুদাম থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।


জানা গেছে, ‘সরদার ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বসতবাড়ির নিচতলা থেকে এসব তেল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব তেল মজুত করা হয়েছিল। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং জব্দকৃত তেল নির্ধারিত সময়ের মধ্যে বাজারে সরবরাহের শর্তে মুচলেকা নেয়।


অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর সহকারী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) তারিক হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাদারীপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব তেল মজুত করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯