দেশে চলমান জ্বালানি সংকট কমিয়ে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৪ সময়

দেশে চলমান জ্বালানি সংকট কমিয়ে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি মাসের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জনদুর্ভোগ কমানো এবং বাজারের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


বিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তিন বিপণন কোম্পানি—পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-কে বর্ধিত হারে জ্বালানি সরবরাহের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন বাজারে সরবরাহ করা হবে প্রায় ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৫১১ টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ টন অকটেন। এর আগে দৈনিক ডিজেল সরবরাহ ছিল ১১ হাজার ৮৬২ টন, পেট্রোল ১ হাজার ৩৭৪ টন এবং অকটেন ১ হাজার ১৮৫ টন।


বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলের প্রথম ১৮ দিনে দেশে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে ডিজেলের চাহিদা ছিল সবচেয়ে বেশি—২ লাখ ৮২২ টন। একই সময়ে পেট্রোল বিক্রি হয়েছে ২২ হাজার ৫৫৫ টন এবং অকটেন ২০ হাজার ৪১২ টন। গত বছরের তুলনায় এ বছর জ্বালানির ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে সরবরাহ বাড়ানোর এই উদ্যোগ বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ১৮ এপ্রিল সরকার দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯