চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময় , আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার (১৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, পরীক্ষা কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের ব্যবস্থা রাখতে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নিয়ম অপরিবর্তিত থাকবে।


এদিকে, আ ন ম এহছানুল হক মিলন-এর নির্দেশনায় পাবলিক পরীক্ষায় বহুল আলোচিত ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি বাতিল করা হয়েছে। শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই সংশ্লিষ্ট নীতিমালার ২৯ ধারা বাতিল হিসেবে গণ্য হবে।


এর ফলে পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে নতুনভাবে নিয়ম প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯