কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হঠাৎ ঝড়ে নদী উত্তাল হয়ে

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময় , আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়

কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হঠাৎ ঝড়ে নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে নৌ দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “নদীতে কালবৈশাখী ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু হবে।” আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯