গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নষ্ট হওয়ার পেছনে ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শিবির ছাত্র রাজনীতি কলুষিত করেছে: আব্দুল কাদের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময় , আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নষ্ট হওয়ার পেছনে ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ‘৫ আগস্টের পর ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় রয়েছে।’ তার দাবি, সে সময় সংগঠিত শক্তি হিসেবে ছাত্রশিবির রাজনৈতিক নিয়ন্ত্রণের বড় অংশ নিজেদের হাতে নিয়েছিল এবং নিজেদের স্বার্থসিদ্ধির কারণে নতুন সম্ভাবনার পথ সংকুচিত করেছে।


তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক চর্চা শুরু হয়েছে এবং প্রতিপক্ষকে দুর্বল করতে দায় চাপানোর প্রবণতা তৈরি হয়েছে। নাম উল্লেখ না করে ছাত্রশিবিরের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে অযোগ্য বলেও আখ্যা দেন তিনি। তার মতে, সংগঠনটি চাইলে যোগ্য নেতৃত্ব সামনে আনতে পারত, কিন্তু তা না করে তুলনামূলক অযোগ্য ব্যক্তিদের সামনে আনা হয়েছে, যা সংগঠন ও রাজনীতির সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।


এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯