প্রায় দেড় মাস বিরতির পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৫ এপ্রিল)

দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১০ সময়

প্রায় দেড় মাস বিরতির পর আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৫ এপ্রিল) ইসলামী ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে মোট ৭০ মিলিয়ন ডলার কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেন তুলনামূলকভাবে কম থাকায় বাজারে অতিরিক্ত ডলার সরবরাহ তৈরি হয়। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নেয়। এর আগে চলতি বছরের ২ মার্চ মাল্টিপল অকশন পদ্ধতির মাধ্যমে দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছিল।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার কেনা হয়েছে। মার্চ মাসে প্রবাসী আয় রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা মূলত ঈদুল ফিতরের কারণে বেশি রেমিট্যান্স প্রবাহের ফল। এছাড়া চলতি বছরের ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।


অর্থনীতিবিদদের মতে, রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির কারণে ডলারের সরবরাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক আবারও বাজার থেকে ডলার কিনতে শুরু করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, সার ও খাদ্য আমদানির জন্য রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করতে হয়েছে। সাম্প্রতিক এই ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে, যা দুই দিন আগে ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯