হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ ও ইরান সংকটের মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে পত্রবিনিময়ের তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের

ইরানে অস্ত্র সরবরাহ না করতে চীনকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ ও ইরান সংকটের মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে পত্রবিনিময়ের তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে তিনি শি জিনপিংকে সতর্ক করেছিলেন এবং চীনা প্রেসিডেন্টও তা না করার আশ্বাস দিয়েছেন।


ট্রাম্পের মতে, চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—এমন খবরের পর তিনি শি জিনপিংকে চিঠি লেখেন। জবাবে শি জিনপিং জানান, বেইজিং ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না। তিনি আরও জানান, ইরান ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে যেসব দেশ অস্ত্র সরবরাহ করবে, তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্তে চীন খুশি হয়েছে এবং চীন ইরানকে অস্ত্র না দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।


বিশ্লেষকদের মতে, ইরান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র-চীন এই কথিত যোগাযোগ কূটনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশল হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯