প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে ভাবছে। এতে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২ সময় , আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২ সময়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে ভাবছে। এতে বৃত্তির অর্থের পরিমাণ এবং উপকারভোগী শিক্ষার্থীর সংখ্যা নতুন করে নির্ধারণ করা হতে পারে। বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সরকারের লক্ষ্য হলো এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালমুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো। তিনি জানান, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।


তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদের পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বৃত্তির নীতিমালায় পরিবর্তনের মাধ্যমে সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হতে পারে, যাতে আরও বেশি শিক্ষার্থী উৎসাহিত হয়।


তিনি শিক্ষার হার বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করে জানান, সরকারের লক্ষ্য দেশের সাক্ষরতার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


সূত্র: মতিঝিল কেন্দ্র পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯