ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল)

জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৮ সময় , আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৮ সময়

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগার কর্তৃপক্ষ। এর আগে চলতি মাসের ৫ তারিখে উচ্চ আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।


ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক পালাগানের আসরে। সেখানে খালা পাগলীর মেলায় তার মন্তব্যকে ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।


পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পরবর্তীতে মামলার শুনানি শেষে আদালত তাকে জামিন দেন এবং দীর্ঘদিন পর তিনি কারামুক্ত হলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯