বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময় , আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়

বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে পারস্পরিক আন্তরিকতা জরুরি। সঠিক মানসিকতায় কাজ করলে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে এবং সরকার বৈশ্বিক অঙ্গনে অবস্থান আরও শক্তিশালী করতে চায়।


গত ৭ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও তিনি জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।


উল্লেখ্য, পূর্বের পরিস্থিতিতে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল এবং পর্যটক ভিসা প্রায় বন্ধ ছিল। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জরুরি চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশিরা ভারতে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯