তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এই সিরিজকে সামনে

‘নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময় , আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে ফ্র্যাঞ্চাইজির অনুরোধে আরও একটি ম্যাচ খেলে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে শরীফুল ইসলাম ও নাহিদ রানা।


২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে র‍্যাংকিংয়ের শীর্ষ আট দলকে সুযোগ দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ নবম স্থানে থাকলেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় র‍্যাংকিং ধরে রাখার দিক থেকে এই সিরিজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে সাবেক প্রধান নির্বাচক ও বর্তমান টুর্নামেন্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল আবেদীন নান্নু বলেন, সিরিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সঠিক সময়ে ভালো পারফরম্যান্স করাই এখন মূল লক্ষ্য।


দল গঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত না দিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়া প্রয়োজন। তার মতে, একজন খেলোয়াড়কে অন্তত পাঁচ থেকে ছয়টি ইনিংস সুযোগ দেওয়া উচিত তার প্রকৃত পারফরম্যান্স মূল্যায়নের আগে। বাংলাদেশ দলে ওপেনিংয়ে উন্নতি হলেও মিডল অর্ডারে এখনো ঘাটতি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নান্নুর মতে, একটি দল একদিনে গড়ে ওঠে না, ধারাবাহিক উন্নয়নই মূল চাবিকাঠি।


এদিকে ঘরোয়া ক্রিকেট কাঠামো পুনরায় সক্রিয় করতে কাজ চলছে। আগামী মাসের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে বলে জানা গেছে। প্রতিদিন একাধিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও মাঠ সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


লিগে রেলিগেশন থাকবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯