পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর দুইটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ দিবসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৫ সময় , আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৫ সময়

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর দুইটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ দিবসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ রাখা হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিন রাজধানীতে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯