তাইওয়ান প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে দ্বীপরাষ্ট্রটিকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের

চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময় , আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়

তাইওয়ান প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে দ্বীপরাষ্ট্রটিকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শীর্ষ নেতা চেং লি-উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। গত বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো বর্তমান বা সাবেক তাইওয়ানি রাজনৈতিক নেতার সঙ্গে বেইজিংয়ে সরাসরি বৈঠক করলেন শি জিনপিং।


বিশ্লেষকদের মতে, এই বৈঠক তাইওয়ানের জনগণের কাছে একটি রাজনৈতিক বার্তা বহন করছে। বেইজিং মূলত বোঝাতে চাইছে যে, তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-এর বাইরে যারা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তাদের জন্য আলোচনার দ্বার খোলা রয়েছে। বৈঠকে শি জিনপিং বলেন, বহিরাগত কোনো শক্তি চীন ও তাইওয়ানের “পুনর্মিলনের ঐতিহাসিক প্রক্রিয়া” রুখতে পারবে না। তিনি আরও বলেন, দুই পক্ষের মতপার্থক্য নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই এবং উভয়ই একই জাতি ও পরিবারের অংশ।


অন্যদিকে কেএমটি নেতা চেং লি-উন শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে যুদ্ধ হলে তা পুরো চীনা জাতির জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি ১৯৯২ সালের ‘এক চীন’ নীতির প্রতি শ্রদ্ধা রেখে উত্তেজনা কমানোর আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে চীন ও তাইওয়ান আলাদাভাবে শাসিত হয়ে আসছে। তবে চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিয়ে থাকে।


সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯