নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়ল স্প্যানিশ জায়ান্ট Real Madrid। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের

ফিনিশিং ব্যর্থতায় জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল রিয়াল মাদ্রিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়ল স্প্যানিশ জায়ান্ট Real Madrid। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর লা লিগায় জিরোনার বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে দলটি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের ক্ষত নিয়েই ঘরের মাঠে জিরোনার মুখোমুখি হয় রিয়াল। ম্যাচে দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে ব্যর্থ হয় তারা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে জিরোনা মাত্র ১০টি শট নিয়ে ১টি গোল আদায় করে নেয়।


দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলের মাধ্যমে এগিয়ে যায় রিয়াল। ব্রাহিম দিয়াজের পাস থেকে পাওয়া সুযোগে জোরালো শটে গোল করেন তিনি। তবে ৬২ মিনিটে থমাস লেমারের দূরপাল্লার শটে সমতায় ফেরে জিরোনা। শেষ মুহূর্তে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও জিরোনার সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ফলে ম্যাচ শেষে ১–১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।


এই ড্রয়ের ফলে ৩১ ম্যাচে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ৭০ পয়েন্টে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা FC Barcelona ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। আজকের ম্যাচে বার্সেলোনা জিতলে শিরোপা দৌড়ে রিয়ালের ব্যবধান আরও বেড়ে যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯