ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এবং আইএমএফের বাংলাদেশ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বিশ্বব্যাংক এবং আইএমএফের সাথে বৈঠক করেন পিটার হাস

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৩, সকাল ৯:৩০ সময়
ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক এবং আইএমএফের বাংলাদেশ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন তারা।এ বৈঠকে অংশ নেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক, আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে, বিশ্বব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেমন কোলিবালি ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন।বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে যুক্তরাষ্ট্রের তৎপরতার মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে জানা যায়, এটি ছিল একটি পূর্বনির্ধারিত বৈঠক। অন্তত দুই সপ্তাহ আগে যার সময়সূচি নির্ধারিত হয়। বৈঠকে অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক গণমাধ্যমকে বলেন, বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে আজ (বুধবার) আইএমএফের আবাসিক প্রতিনিধিসহে এ বৈঠক হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি। বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় রাষ্ট্রদূতের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিনিধিদের বৈঠক আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে পৌঁছে দেন পিটার হাস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯