পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর এলাকার তালেবনগর আবাসন প্রকল্পে নেশার টাকার জেরে নিজের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা

নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩১ সময়

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর এলাকার তালেবনগর আবাসন প্রকল্পে নেশার টাকার জেরে নিজের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাসেল (৩০) নামে এক যুবক বর্তমানে পলাতক রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই এলাকায় বসবাস করছিলেন রাসেল। ঘটনার দিন বিকেলে তিনি তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চান। তবে রেহেনা টাকা না দিয়ে কাজে চলে গেলে ক্ষুব্ধ হয়ে রাসেল নিজ ঘরে আগুন লাগান। পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

কিছু সময়ের মধ্যে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯