খাগড়াছড়ির মানিকছড়িতে মাটিখেকোদের স্কেভেটরের থাবায় একের পর এক সবুজ পাহাড় বিলীন হয়ে যাচ্ছে। গত তিন মাসে উপজেলার বিভিন্ন

খাগড়াছড়িতে তিন মাসে আট পাহাড় বিলীন!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়

খাগড়াছড়ির মানিকছড়িতে মাটিখেকোদের স্কেভেটরের থাবায় একের পর এক সবুজ পাহাড় বিলীন হয়ে যাচ্ছে। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় মোট আটটি পাহাড় কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, সরকারি খাস ও বন্দোবস্তপ্রাপ্ত পাহাড়-টিলা ভূমির মাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কেটে বিক্রি করা হচ্ছে। আগে পাহাড় কাটা হতো কোদাল বা শাবল দিয়ে, এখন ব্যবহার হচ্ছে শক্তিশালী স্কেভেটর ও পেলুডার। চলতি বছরের তিন মাসেই সদর ইউনিয়নের লেমুয়া, বড়ডলু, এয়াতলংপাড়া এবং যোগ্যছোলা ইউনিয়নের খাড়িছড়া ও কালাপানিতে পাহাড় কেটে ফেলা হয়েছে।


উপজেলা প্রশাসন অভিযানে অর্থদণ্ড ও পরিবেশ আইনে মামলা দায়ের করেও মাটিখেকোদের থামাতে পারছে না। গত রবিবার মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইটি স্কেভেটর জব্দ করা হয়, কিন্তু দোষীদের অনেকেই পালিয়ে যায়। সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা জানান, জব্দ করা একটি স্কেভেটর থানা হেফাজতে আছে, আরেকটি নিয়ে আসার ব্যবস্থা চলছে।


তিনি আরও বলেন, পাহাড় ও মাটি রক্ষায় শুধু প্রশাসনের একার পক্ষে কাজ সম্ভব নয়; জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯