বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে পর্যাপ্ত জ্বালানি তেল

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময় , আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে সবচেয়ে বেশি ডিজেল মজুত রয়েছে, যার পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ এবং পেট্রোল ১৬ হাজার টন।


মন্ত্রী আরও জানান, এপ্রিল মাসে নতুন জ্বালানি আসছে। এছাড়া অবৈধ মজুদ রোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান চালানো হয়েছে এবং ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।


তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গত মাসে সরকার কোনো দাম বৃদ্ধি করেনি। মে মাসের জ্বালানি মূল্যের বিষয়ে কাজ চলছে, প্রয়োজন হলে মন্ত্রীপরিষদে আলোচনা করে দাম সমন্বয় করা হবে।”

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯