২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে গ্রেপ্তারি

হাছান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময় , আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। জারি হওয়া পরোয়ানায় পলাতক ১৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রেপ্তার ৪ জন রয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ২২ জন।


প্রসিকিউশন তিনটি প্রধান অভিযোগ আনে। প্রথমে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায়, দ্বিতীয়ত তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় এবং তৃতীয়ত শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ। প্রতিটি অভিযোগে গুলি করে হত্যা, নির্দেশ, উসকানি ও সহায়তার দায়ে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


উল্লেখ্য, ১৬ জুলাই ২০২৪ সালে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে প্রাণ হারান ছাত্রদল নেতা ওয়াসিম। ১৮ আগস্ট নিহতের মা চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯