মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালিতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক বা টোল আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার যুক্তরাষ্ট্রের: ডোনাল্ড ট্রাম্প

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়

মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালিতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক বা টোল আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ ও শুল্ক আদায়ের অধিকার ইরানের নয়, বরং যুক্তরাষ্ট্রের থাকা উচিত। সোমবার মধ্যরাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরাই কেন টোল নেব না? তাদের (ইরান) নিতে দেওয়ার চেয়ে আমি বরং নিজেই সেটা করতে চাই।”


বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি রপ্তানি নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। সম্প্রতি ইরান এই প্রণালি অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর নতুন টোল ব্যবস্থার অনুমোদন দিয়েছে, যাকে তারা তাদের ‘সার্বভৌম অধিকার’ হিসেবে দাবি করছে।


বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এই ধরনের নতুন শুল্ক আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯