প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৬ সময়

প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে আকস্মিক সফরে গিয়ে তিনি এ কথা বলেন।


এ সময় তিনি উল্লেখ করেন, অফিস শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল ৯টা হলেও ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হননি। প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন। এছাড়া যারা দেরিতে অফিসে এসেছেন, তাদের নাম ও ফোন নম্বর নথিভুক্ত করা হয়।


তিনি জানান, পুরো বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯