রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময় , আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময়

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডও প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নগরের কুমারপাড়াস্থ গুলগফুর পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।


ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশ পরিচয় ধারণ করে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। পাম্প কর্তৃপক্ষ বিষয়টি বুঝে তাকে আটক করে আদালতে হাজির করেন। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’এর ৯২(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানা এবং কারাদণ্ড প্রদান করা হয়।


প্রশাসন জানিয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯