চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দু’দিন পর ৬ বছরের কন্যাশিশু শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার আলিনগর

নিখোঁজের দু’দিন পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ, দুলাভাই আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দু’দিন পর ৬ বছরের কন্যাশিশু শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের কন্যা। তার পরিবার জানায়, শিশুটি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এরপর শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


ঘটনায় পুলিশ শিশুটির দুলাভাই অন্তরকে আটক করেছে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি শুক্রবার তার দুলাভাইকে সঙ্গে নিয়ে জামাই রুবেলের বাড়িতে দাওয়াত খেতে যায়। পরে অন্তর শিশুটিকে নির্মমভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে।


আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, আটককৃত দুলাভাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির নিখোঁজ হওয়ার সময় তাফসির মাহফিলের মাইকিংয়ের মাধ্যমে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯