বরগুনা জেলায় হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বরগুনা সদর উপজেলা-কে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এ

বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২২ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২২ সময়

বরগুনা জেলায় হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বরগুনা সদর উপজেলা-কে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি পাওয়া যাচ্ছে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩২ জন রোগী হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চিকিৎসা ব্যবস্থার ঘাটতি নিয়েও রোগীর স্বজনরা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকায় অনেক প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা ব্যয়ের চাপ বাড়াচ্ছে।


অন্যদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সংক্রমণ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯