বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় করতে দ্রুত কাউন্সিল আয়োজনের দিকে এগোচ্ছে দলটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়

দলকে চাঙা করতে যত দ্রুত সম্ভব কাউন্সিল দেওয়া হবে: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়

বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় করতে দ্রুত কাউন্সিল আয়োজনের দিকে এগোচ্ছে দলটি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এটি করার পরিকল্পনা রয়েছে। তবে আসন্ন কোরবানির ঈদের আগে কাউন্সিল আয়োজন সম্ভব নয় বলেও তিনি জানান। তার মতে, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে।


ফখরুল আরও জানান, দলের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের জ্বালানি পরিস্থিতি, সাম্প্রতিক হামলার ঘটনা এবং সরকারের চলমান কার্যক্রম নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। তিনি বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে পরামর্শ নেওয়া হয়েছে, তবে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি।


বৈঠকটি প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে। এতে ভার্চুয়ালি ও সরাসরি উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা, যারা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশল নিয়ে মত দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯