মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে দেশের তৈরি পোশাক খাতে জ্বালানি সংকটের চাপ বাড়ছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি-সংকটে দুশ্চিন্তা পোশাক খাতে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে দেশের তৈরি পোশাক খাতে জ্বালানি সংকটের চাপ বাড়ছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস, ডিজেল ও এলএনজি সরবরাহ না থাকায় শিল্পকারখানাগুলো উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকিতে পড়েছে। খাত সংশ্লিষ্টরা জানান, যুদ্ধের প্রভাব এখনো সীমিত হলেও দীর্ঘস্থায়ী হলে তা সরাসরি উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না, কেউ কেউ অর্ধেক উৎপাদনেও সীমাবদ্ধ রয়েছে।


ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী গ্যাস ও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও ডিজেল ও ফার্নেস অয়েল নিতে অতিরিক্ত খরচের অভিযোগও রয়েছে। ফলে উৎপাদন খরচ বেড়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। খাদ্য, ওষুধ, সার ও কৃষি উৎপাদন চালু রাখতে দ্রুত নীতি সহায়তা দরকার বলেও তারা মত দিয়েছেন।


এদিকে আন্তর্জাতিক শিপিং ব্যবস্থাতেও চাপ তৈরি হয়েছে। লোহিত সাগর হয়ে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে, এতে পরিবহন ব্যয় ও সময় দুটোই বাড়ছে। পোশাক শিল্প মালিকদের সংগঠনের নেতারা জানান, বিশ্ববাজারে জ্বালানি মূল্য বৃদ্ধি ও লিডটাইম বাড়ার কারণে নতুন ক্রয়াদেশ বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।


সরকারি পর্যায়ে জানানো হয়েছে, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির পাশাপাশি বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯