ভোলা জেলার চরফ্যাশনে টেকসই প্লাস্টিক ব্যবহার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টেকসই প্লাস্টিক ব্যবহার বিষয়ক সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়

ভোলা জেলার চরফ্যাশনে টেকসই প্লাস্টিক ব্যবহার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও বেতুয়া লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর কারিগরি সহায়তা এবং নরওয়ে সরকারের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।


অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। সরকারি-বেসরকারি সহযোগিতা ও জনসম্পৃক্ততার ওপর তারা গুরুত্ব দেন। কর্মসূচিতে ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। এতে শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা যুক্ত ছিলেন।


পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ এলাকা, পার্ক, লঞ্চ টার্মিনাল ও বেতুয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজির বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন। প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. নূরুন নাহার পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অন্য বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, পুনঃব্যবহার বাড়ানো এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আহ্বান জানান।


আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯