অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামে দুই

ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময় , আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামে দুই দল। ফাইনালে বাংলাদেশের শুরুর একাদশে যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফুটবলার ডেকলান সুলিভানকে রাখা হয়নি। ধারণা ছিল তিনি শুরু থেকেই সুযোগ পেতে পারেন, তবে কোচ মার্ক কক্স তাকে বেঞ্চেই রাখেন। সেমিফাইনালে নেপালের বিপক্ষে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটেই নজর কাড়েন ডেকলান। এরপরও ফাইনালে তাকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তে কিছুটা চমক তৈরি হয়।


অন্যদিকে একাদশে ছিলেন তার ভাই রোনান বেঞ্জামিন সুলিভান এবং মুর্শেদ আলী। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফাইনালে বাংলাদেশ দলের ডাগআউটে ফিরেছেন হেড কোচ মার্ক কক্স। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় সেমিফাইনালে তিনি ছিলেন নিষিদ্ধ। এবার সেই ভারতের বিপক্ষেই আবার দায়িত্বে ফিরেছেন তিনি।


বাংলাদেশের শুরুর একাদশে ছিলেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, অধিনায়ক মিঠু চৌধুরী, কামাল মৃধা, চন্দন রায়, মো. মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুর্শেদ আলী, রোনান বেঞ্জামিন সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ আলী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯