ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময় , আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। দলীয় সূত্র বলছে, সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতেই তারা সিনেমাটি দেখতে যান। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্রকে উৎসাহ দিতে এবং নির্মাতা ও শিল্পীদের অনুপ্রাণিত করতেই তারা হলে গিয়ে সিনেমাটি দেখেছেন। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।


হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯