দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও

তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময় , আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয়ের বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। শুক্রবার বিকেলে কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই। তবে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। এতে সরকারের ওপর আর্থিক চাপ বাড়ছে, যা সামাল দিতেই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে।


মন্ত্রী আরও বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে কৃষি ও শিল্প খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এ কারণে সাশ্রয়ী নীতি নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে সরকারি পর্যায়ে জ্বালানি ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে, যা আমদানিতে প্রভাব ফেলছে।


তবুও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। সবশেষে তিনি সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ও জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯