মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদক সংশ্লিষ্ট কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে

মাদক নিয়ে গ্রেপ্তার হলে কোনো সুপারিশ চলবে না: সালাউদ্দিন টুকু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৪ সময়

মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদক সংশ্লিষ্ট কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে কারও কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া জরুরি। তিনি আরও বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। নির্বাচনের আগেই তিনি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছিলেন বলেও উল্লেখ করেন।


তিনি আরও জানান, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রশাসন কাজ করছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯