মহানগর পর্যায়ের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর

অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময় , আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময়

মহানগর পর্যায়ের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পরিকল্পনাহীন এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।


তিনি দাবি করেন, গত ৩১ মার্চ সচিবালয়ের সমন্বয় সভায় জ্বালানি সংকটের কারণে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যা তার মতে অপরিণামদর্শী ও বাস্তবতা বিবর্জিত। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, অনলাইন শিক্ষায় দরিদ্র শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ ইন্টারনেট ও ডিভাইসের খরচ তাদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে। পাশাপাশি দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে শিক্ষার্থীদের মধ্যে আসক্তি ও নৈতিক ঝুঁকি বাড়ে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও উল্লেখ করেন, কোভিড-১৯ সময়ের অভিজ্ঞতা ও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনলাইন ক্লাসে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শেখার মান কমে গেছে এবং ঝরে পড়ার হার বেড়েছে। শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি অনলাইন ক্লাসের সিদ্ধান্ত প্রত্যাহার করে সশরীরে পাঠদান চালুর আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অন্যান্য খাত সচল রেখে শুধু শিক্ষা খাতকে কেন এই ধরনের সিদ্ধান্তের আওতায় আনা হচ্ছে।


সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকারকেই নিতে হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯