শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির মালুক্কা সাগর এলাকায় ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক

৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির মালুক্কা সাগর এলাকায় ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুরুতে এটিকে ৭.৮ মাত্রার ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হলেও পরে তা সংশোধন করা হয়। স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে আশপাশের এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।


ভূমিকম্পের পর হাওয়াইভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামির সম্ভাবনা ছিল। পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এদিকে কম্পনের কারণে কিছু এলাকায় ভবন ধসের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।


বর্তমানে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানার চেষ্টা চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯