ডোনাল্ড ট্রাম্প-এর নামে যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ

ট্রাম্পের নামে এবার আন্তর্জাতিক বিমানবন্দর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়

ডোনাল্ড ট্রাম্প-এর নামে যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হতে পারে ‘ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডলে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, নাম পরিবর্তন হলে তারা গর্বিত হবেন।


প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা-এর গভর্নর বিমানবন্দরের নাম পরিবর্তন সংক্রান্ত বিলে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এখন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর অনুমতি প্রয়োজন। অনুমোদন মিললে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে নতুন নামে পরিচিত হবে।


এদিকে, স্থানীয় প্রশাসন ও রিপাবলিকানরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ডেমোক্র্যাটদের একটি অংশ এর বিরোধিতা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯