ঝিনাইদহের শৈলকুপায় একটি ইটভাটায় অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পরিচালিত অভিযানে দেখা যায়, পৌর এলাকার আশা অ্যান্ড তানিয়া ইটভাটায় চারটি ড্রামে ট্রাকভর্তি ডিজেল সরবরাহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যায়, জেভি ফিলিং স্টেশন থেকে ওই তেল সরবরাহ করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জরিমানার আদেশ দেন।
অধিকর্তারা জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও পরিবহন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।