মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জ্বালানি ট্যাংকে আগুন লেগে ব্যাপক অগ্নিকাণ্ডের

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ভয়াবহ আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময় , আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জ্বালানি ট্যাংকে আগুন লেগে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ জানায়, হামলার পেছনে ইরানি বাহিনী এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনাটি প্রকাশ করেছে বিবিসি ও সিএনএন।


কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, এটি ছিল ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর একটি ‘নির্লজ্জ’ হামলা। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।


এদিকে চলমান মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হয়ে উঠছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর হামলার পর থেকে টানা সংঘাত চলছে। এর জবাবে ইরানও বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।


বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে কৌশলগত অবকাঠামো—বিশেষ করে বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা বাড়ছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯