টালিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন—দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের পর এবার কি সত্যিই বিয়ের পথে হাঁটতে

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়

টালিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন—দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের পর এবার কি সত্যিই বিয়ের পথে হাঁটতে যাচ্ছেন? ভক্তদের মনে বহুদিনের সেই প্রশ্নে নতুন করে জোরালো ইঙ্গিত মিলেছে। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐন্দ্রিলার জন্মদিন উপলক্ষে দেওয়া এক আবেগঘন পোস্টে অঙ্কুশ প্রথমবারের মতো স্পষ্টভাবে ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন।


মঙ্গলবার (৩১ মার্চ) ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন অঙ্কুশ, যেখানে ধরা পড়ে তাদের দীর্ঘ সম্পর্কের নানা মুহূর্ত—বন্ধুত্ব, ভালোবাসা আর একসঙ্গে বেড়ে ওঠার গল্প। ক্যাপশনে তিনি লেখেন, ১৫ বছর কেটে গেছে, একসঙ্গেই যেন বড় হওয়া—প্রিয় মানুষটির জন্য ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা। তবে আসল চমক ছিল পোস্টের শেষ লাইনে। মজার ছলে তিনি লিখেছেন, ভবিষ্যতে তাদের সন্তানেরা যেন জন্মেই দাদু-দিদা না ডাকে, তাই আর দেরি করা উচিত নয়। এই মন্তব্যেই বিয়ের সম্ভাবনার ইঙ্গিত দেখছেন অনেকেই।


অঙ্কুশের এই পোস্টের জবাবে ঐন্দ্রিলা সেনও আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, কথাহীন হয়ে গেছেন, তবে সবসময় ভালোবাসেন তার এই প্রিয় মানুষটিকে—যিনি তার বন্ধু, সঙ্গী এবং সবকিছু। দুজনের এই কথোপকথনের পর ভক্তদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। অনেকেই সরাসরি বিয়ের দাবি তুলেছেন, কেউ আবার মজা করে দেরি না করার পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিনের এই সম্পর্ককে অনেকেই আদর্শ হিসেবে তুলে ধরে বলছেন—এবার বিয়েটা হওয়াই সময়ের দাবি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯