৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী

এপ্রিলে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে: পিএসসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই ফল প্রকাশ করা হতে পারে। পিএসসি সূত্র জানায়, বিসিএস প্রক্রিয়ায় গতি আনতে নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করেই কাজ এগোচ্ছে। লক্ষ্য হলো এক বছরের মধ্যেই একটি বিসিএসের পুরো কার্যক্রম শেষ করা, আর ৪৭তম বিসিএস সেই পরিকল্পনার আওতায় দ্রুত এগিয়ে চলছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, নির্ধারিত সময়সীমা মেনেই ফল প্রকাশের কাজ চলছে। এর আগে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশেও কমিশন দ্রুততার নজির স্থাপন করেছিল।


গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হওয়া লিখিত পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী, যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আটটি বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে প্রকাশ করে আলোচনায় আসে পিএসসি। সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরপরই দ্রুত মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচিও ঘোষণা করা হবে।


কমিশনের লক্ষ্য, প্রতি বছরের অক্টোবরের মধ্যেই একটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিশ্চিত করা। এতে দীর্ঘদিনের নিয়োগ জট কমবে এবং চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তাও অনেকটা দূর হবে বলে আশা করা হচ্ছে।


এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯