নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ আর্থিক বিরোধকে কেন্দ্র করে মাছুম মিয়া (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, দুপুর ২:৪৩ সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ আর্থিক বিরোধকে কেন্দ্র করে মাছুম মিয়া (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাছুম মিয়া ও রাজু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ঈদের আগে দেশে ফেরার পর বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা পুরোপুরি সমাধান হয়নি।


ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাছুম মিয়াকে পথে আটক করে হামলা চালানো হয়। প্রথমে বাঁশ দিয়ে আঘাত করার পর ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অস্থিরতা না তৈরি হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯