বিশ্বকাপ শেষ আগেই। বাংলাদেশের এখন চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার মিশন। সেই লক্ষ্যে আজ রাউন্ড রবিন লীগে নিজেদের নবম

অস্ট্রেলিয়ার সাথে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৩, দুপুর ১১:১৮ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৩, দুপুর ১১:১৮ সময়

বিশ্বকাপ শেষ আগেই। বাংলাদেশের এখন চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার মিশন। সেই লক্ষ্যে আজ রাউন্ড রবিন লীগে নিজেদের নবম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগাররা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে ব্যাট করছেন তানজিদ হাসান ও লিটন দাস।


চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। আর সাকিবের অনুপস্থিতিতে টাইগার নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন তানজিম হাসান সাকিব। আজ এই পেসারের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে নাসুম আহমেদের। আর শরিফুল ইসলামের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান।


বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। 


অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯