ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রী'র আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়

ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকেলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয় এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কজনিত চাপ ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। ঘটনার দিন বাবার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতালে নেওয়ার আগে নিজের ফেসবুক পোস্টে তিনি দীর্ঘদিনের মানসিক কষ্ট ও অভিযোগের কথা উল্লেখ করেন। সেখানে তিনি স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশে আবেগঘন বার্তাও লেখেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ২০১৯ সালে খাদিজা মল্লিক সীমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯