টালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর অকাল প্রয়াণে। গত রোববার দিঘার তালসারিতে

ছেলের জন্য জোড়া লেগেছিল ভাঙা সংসার, অথচ রাহুলই চলে গেলেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময় , আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়

টালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর অকাল প্রয়াণে। গত রোববার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। এই আকস্মিক ঘটনায় ভেঙে পড়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শোকের এই কঠিন সময়ে তিনি এবং তার পরিবার গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।


সোমবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, এটি তাদের জন্য গভীর শোকের সময়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে তারা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি আরও জানান, একজন সন্তান, একজন মা এবং পুরো পরিবার এই শোক একসঙ্গে বহন করছে। তাই এই সময়ে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে তিনি সবাইকে অনুরোধ করেন।


রাহুল অরুণোদয়ের ব্যক্তিজীবন ছিল নানা ওঠানামার মধ্য দিয়ে যাওয়া এক অধ্যায়। ২০১০ সালে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হলেও দীর্ঘ সময়ের আইনি প্রক্রিয়া শেষে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হয়। পরবর্তীতে তারা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এবং পারিবারিক জীবন পুনরায় শুরু করেন।


ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, তার ফুসফুস ও শ্বাসনালীতে বালু ও নোনা পানি পাওয়া গেছে, যা পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনার আগের দিনগুলোতে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়া নিয়ে ভক্তদের মধ্যে আলোচনাও চলছিল।


এই ঘটনার পর সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯